পবিত্র কোরআন
মানবমর্যাদার পূর্ণাঙ্গ চিত্র: কোরআনে বর্ণিত ১০টি দিক
মানবজাতিকে আল্লাহ তাআলা সৃষ্টিজগতের মধ্যে বিশেষ সম্মান ও মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। মানুষকে শুধু জীবনধারণের উপকরণই দেওয়া হয়নি, বরং তাকে জ্ঞান, বিবেক, বুদ্ধি, চিন্তাশক্তি ও ভালো-মন্দ বিচার করার সক্ষমতাও দান করা হয়েছে। এসব গুণের মাধ্যমে মানুষ পৃথিবীতে নিজের জীবন পরিচালনা করতে পারে, সৃষ্টিজগতের কল্যাণ সাধন করতে পারে এবং স্রষ্টার ইবাদত ও আনুগত্যের মাধ্যমে তাঁর সন্তুষ্টি অর্জনের সুযোগ পায়।